শেষ চিঠি~চিরদিন
- মোঃ তারেক মিয়া

ফিরে এসেছিলে তুমি যেমন ফুল ফিরে আসে বসন্তে, যেমন আলো ফিরে আসে ভোরে। আমাদের গল্প আবার শুরু হয়েছিল, চিঠি নয়, এবার ছিল চোখের ভাষা, হাসির মাঝে লুকিয়ে থাকা ছোট ছোট প্রতিশ্রুতিতে৷

তুমি বলেছিলে, "এবার কোনোদিন ছাড়ব না তোমায়।" আমি শুধু বলেছিলাম "ভালোবাসা যদি সত্যি হয়, হারিয়েও ফিরে আসে।"

দিনগুলো কেটেছিল শান্তিতে, রাতগুলো গান হয়ে উঠত, আমি গাইতাম তোমায় নিয়ে, তুমি হাসতে, সেই হাসি আজও আমার পৃথিবীর সবচেয়ে পবিত্র শব্দ।

কিন্তু নিয়তি আবারও যেন হিংসায় জ্বলে উঠল, একটা দুর্ঘটনা সবকিছু বদলে দিল হঠাৎ, রাতের রাস্তায় নিভে গেল তোমার নিঃশ্বাস, আর আমি বুঝলাম চিরদিন মানে একসাথে থাকা নয়, চিরদিন মানে মনে থেকে যাওয়া।

এখনো প্রতিরাতে জানালার পাশে বসে তোমার পুরনো চিঠিগুলো পড়ি, বাতাসে মিশে যাওয়া তোমার গলার স্বর শুনি, আর চুপচাপ বলি "তুমি নেই, তবুও আছো... আমার প্রতিটা নিশ্বাসে, আমার প্রতিটা বিশ্বাসে৷

চাঁদ উঠলে মনে হয় তুমি হাসছো, তারারা ঝরে পড়লে মনে হয় তুমি বলছো "আমি আছি তারেক… ,চিরদিন শুধু তোমারি হয়ে..৷


২৪-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026